রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

আইভীকে শামীম ওসমানের শাড়ি উপহার!

  • আপডেট সময় : ০৩:১১:৫৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে ‘ছোট বোন’ সম্মোধন করে দুটি শাড়ি উপহার দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ এমপি একেএম শামীম ওসমান। শুক্রবার শহরের নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ শাড়ি দুটি সাংবাদিকদের দেখানো হয়।

এ সময় শামীম ওসমান বলেন, ‘আমি তো প্রচারে নামতে পারবো না। তাই আমার বোনের জন্য নৌকা প্রতীকের দুটি শাড়ি বানিয়ে দিয়েছি নারায়ণগঞ্জের বিখ্যাত রঙ থেকে। আমার বোন এটি পড়ে প্রচারণা করলে তার মনে পড়বে তার বড় ভাই শামীম ওসমান তার সঙ্গে আছে। ‘

তিনি আরও বলেন, ‘নেত্রী নির্দেশ দিলে সংসদ সদস্য পদ ছেড়েও দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মাঠে নামতে প্রস্তুত আছি। আগামীকাল থেকে প্রতিটি অলিতে-গলিতে মানুষের পায়ে হাত দিয়ে আমার নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাইবে। ‘

তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধিতে বিধান নেই যে আমি বাইরে বসে কথা বলতে পারব না। যদি এই বিধানই থাকে তাহলে টকশোতে বসে যারা বিভিন্নভাবে কথা বলছেন, সেটাও কিন্তু পারে না। ‘

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

আইভীকে শামীম ওসমানের শাড়ি উপহার!

আপডেট সময় : ০৩:১১:৫৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬