সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শেরপুর সরকারি কলেজে প্রথমবারের মতো চালু হচ্ছে বাস সার্ভিস, উদ্বোধন পহেলা বৈশাখে

দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ। কলেজে নানা সুবিধা থাকলেও বিগত দিনে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনো বাস ছিলো না। শিক্ষার্থীদের স্বপ্ন ছিলো বাসে উঠে কলেজে আসা-যাওয়া করবে। অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হলো। কলেজ কর্তৃপক্ষ প্রথমবারের মতো বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে চারটি বাস দিয়ে যাত্রা শুরু হবে, যা চারটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্দিষ্ট রুটে চলাচল করবে। বাস সার্ভিস পেতে হলে শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। আইডি কার্ড ছাড়া কোনো ভাবেই এই সার্ভিস দেয়া হবে না।

যে রুটে বাসগুলো চলাচল করবে:
রুট নং- ০১ :
ঝিনাইগাতী বাজার- আহম্মদনগর- পাগলার মোড়- তিনানী বাজার ব্রিজ- কাঠালতলী- কোয়ারী রোড- জুলগাঁও নতুন সড়ক- কালীবাড়ী বাজার-বাজিতখিলা- তাতালপুর- শেরপুর সরকারি কলেজ

রুট নং- ০২ :
শেরপুর ব্রিজ(ব্রহ্মপুত্র সেতু)- ব্যাঙের মোড়, আমতলী বাজার, শিমুলতলী বাজার, পোড়াদহ বাজার, নন্দীর বাজার, নতুন সড়ক- বটতলা- কুসুমহাটী- শেরী ব্রিজ- শেরপুর সরকারি কলেজ

রুট নং- ০৩ :
মাঝপাড়া- বটতলা- শ্রী বরদী বাজার- মাটিয়াকুড়া- গাবতলী- তেনাচিড়া বিজ্র – ভারেরা- কুরুয়া বাজার- কুড়িকাহনিয়া বাজার- ইন্দিলপুর বাজার- চিথলিয়া- আখের মাহমুদ বাজার- খোয়ারপাড়- শেরপুর সরকারি কলেজ

রুট নং- ০৪ :
গৌড়দ্বার- পাইস্কা মোড়- নকলা হলপট্টি- গণপদ্দী বাজার- তারাকান্দি বাজার- কানাশাখোলা বাজার- অষ্টমীতলা- শেরপুর সরকারি কলেজ

এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দীন বলেন, “দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এ কলেজে পড়াশোনা করতে আসে। অনেক শিক্ষার্থীর দৈনিক ভাড়া বাবদই ১৫০-২০০ টাকা খরচ হয়। শিক্ষার্থীদের সুবিধা কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে শিক্ষার্থীরা সহজে ও নিরাপদে কলেজে আসা-যাওয়া করতে পারবে।”

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ বলেন, “শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ছাত্রদের হলের নাম শহিদ মাহবুব হল নামকরণ করা হয়েছে, ছাত্রীদের জন্য অচিরেই আরেকটি হল চালু হবে। দূরের শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে প্রথমবারের মতো চারটি রুটে চারটি বাস সার্ভিসের উদ্যোগ নেয়া হয়েছে। যা বাংলা নববর্ষে (১৪ই এপ্রিল) উদ্বোধন করা হবে। যার ফলে শিক্ষার্থীরা অল্প খরচে কলেজে আসা-যাওয়া করতে পারবে।

এই বাস সার্ভিস চালুর খবরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা বলছেন, “অনেক সময় ভাড়া গাড়ির জন্য অপেক্ষা করতে হতো, কখনো হেঁটেও কলেজে আসতে হয়েছে। এখন কলেজ বাস থাকায় অনেকটাই স্বস্তি মিলবে।”

ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান কলেজ কর্তৃপক্ষ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেরপুর সরকারি কলেজে প্রথমবারের মতো চালু হচ্ছে বাস সার্ভিস, উদ্বোধন পহেলা বৈশাখে

আপডেট সময় : ১০:৩৯:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫