সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দাঁত ব্রাশ ছাড়াও টুথপেস্টের নানা ব্যবহার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫১:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৮৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দাঁতের সুস্থতায় টুথপেস্ট ও ব্রাশের বিকল্প নেই। প্রতিদিন নিয়ম করে খাবার গ্রহণের আগে ও পরে ব্রাশ না করলে দাঁতের সৌন্দর্য্য নষ্ট হয়ে যায়। তাই টুথপেস্ট ও ব্রাশ যেন মানুষের নিত্য দিনের ব্যবহার্য একটি উপাদানে পরিণত হয়েছে। তাই বলে টুথপেস্ট শুধু দাঁতের যত্নেই যে ব্যবহার করা হয় তা কিন্তু নয়। এর বাইরেও টুথপেস্টের নানাবিধ ব্যবহার রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

১. রুপার আংটি বা গহনার জৌলুস হারিয়ে কালচে হয়ে গেলে বাতিল ব্রাশের আগায় কিছুটা টুথপেস্ট নিয়ে ভালো করে ঘষে নিন। এরপর ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে যাবে।

২. টুথপেস্ট দিয়ে গাড়ির হেডলাইটের কাচও সহজে পরিষ্কার করতে পারেন। নতুনের মতো চকচক করবে।

৩. হারমোনিয়াম বা সিন্থেসাইজারের রিডের নোংরা পরিষ্কার করতেও টুথপেস্ট ফাটাফাটি। একটা ভেজা কাপড়ের টুকরোয় সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে হালকা করে ঘষুন। সব দাগ বা নোংরা পরিষ্কার হয়ে যাবে।

৪. কাঠের টেবিল বা অন্য কোন আসবাবপত্রে দাগ লাগলে নিমেষে পরিষ্কার করে ফেলতে পারেন। এর জন্য কোন ক্ষতিকারক ব্লিচিংয়ের দরকার নেই। দাগ তুলতে টুথপেস্টই যথেষ্ট। কিছুক্ষণ লাগিয়ে রেখে একটু জোরে ঘষলেই উঠে যাবে।

৫. পোশাকে যদি লিপস্টিকের দাগ লেগে যায় কিংবা বোতল উলটে সস পড়ে সাদা টেবিল ক্লথ নোংরা হয়ে যায় তবে চিন্তার কারণ নেই, মুশকিল আসান রয়েছে আপনার হাতের কাছেই। সাতপাঁচ না-ভেবে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। দাগ উধাও।

৬. স্মার্টফোনের স্ক্রিনে প্রোটেক্টিভ ফিল্ম লাগানো নেই? ঘষা দাগ লেগেছে? কাপড়ের টুকরোয় অল্প টুথপেস্ট নিয়ে স্ক্র্যাচের উপর আলতো করে ঘষুন। আশপাশে লেগে থাকা টুথপেস্ট মুছে শুকিয়ে নিন। দাগ থাকবে না।

৭. নখে লেগে থাকা দাগ তুলতে চান? টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন, উঠে যাবে।

৮. বেসিন বা বাথরুমের স্টিলের কল অনেক দিন পরিষ্কার করেননি? কিংবা নিয়মিত পরিষ্কার করলেও দাগ পড়েছে বলে মনে হচ্ছে? চিন্তা না-করে টুথপেস্ট লাগিয়ে একটু জোরে ঘষে নিন। ঝকঝক করবে।

৯. আয়রণের নীচের দাগ বা মরিচার দাগ তুলতে টুথপেস্ট ঘষুন। পরিষ্কার হয়ে যাবে।

১০. মাছ কেটে হাতে আঁশটে গন্ধ? রসুন বা পেঁয়াজের গন্ধ যাচ্ছে না? অস্বস্তি লাগছে? কিছুটা টুথপেস্টে হাতে ঘষে ধুয়ে নিন। গন্ধ উধাও হয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

দাঁত ব্রাশ ছাড়াও টুথপেস্টের নানা ব্যবহার !

আপডেট সময় : ০৬:৫১:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭