বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

দক্ষিণ চীন সাগর নিয়ে জাপানকে চীনের হুমকি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৪:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফের যুদ্ধের ইঙ্গিত! চীনের হুমকির মুখে এবার জাপান। বেইজিংয়ের হুঁশিয়ারি, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে জাপান যদি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠায় তাহলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আগামী মে মাসেই হেলিকপ্টার বহনে সক্ষম জাহাজ ইজুমো তিন মাসের অভিযানে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যাবে বলে জানানো হয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, গত বছরের তুলনায়ন দক্ষিণ চীন সাগরের পরিস্থিতির উন্নতি হয়েছে।  আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় এটি ঘটছে বলেও জানান তিনি। এই অঞ্চলের বাইরের দেশগুলোকে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার তৎপরতার প্রতি সম্মান জানানোর আহ্বানও জানান তিনি।

আগামী মে মাসে হেলিকপ্টারবাহী জাহাজ ইজুমো তিন মাসের অভিযানে দক্ষিণ চীন সাগরে যাবে। প্রকাশিত খবরে আরও বলা হয়েছিল, ইজুমোর সামরিক সক্ষমতা যাচাই করার জন্য তিন মাসের অভিযানে পাঠানো হচ্ছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে জাহাজটি প্রশিক্ষণ নেবে।  অবশ্য দক্ষিণ চীন সাগরের যে অংশকে বেইজিং তার নিজের এলাকা বলে দাবি করছে সেখানে এটি যাবে কিনা তা পরিষ্কার ভাবে জানা যায় নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

দক্ষিণ চীন সাগর নিয়ে জাপানকে চীনের হুমকি !

আপডেট সময় : ০৪:৪৪:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭