মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কোচিংয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ভাই-বোন সহ তিন জনের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৯:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৮৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে পূরবী বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়েছে হয়েছে।নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন। এই দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক শিক্ষার্থী।

জানা গেছে, বৃহস্পতিবার(১৩মার্চ) সকালে অটোরিকশায় চড়ে কোচিংয়ে যাচ্ছিল তিন শিক্ষার্থী।পথিমধ্যে মহাসড়কের দোহাজারী বাজার এলাকায় চট্টগ্রামমুখী বাসটি ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক মার যান। অপর এক শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলো- ওয়াকার উদ্দীন আদিল (১২), উম্মে হাবিবা রিজভী (১৬) এবং নুরুল আমিন (৪৫)। এদের মধ্যে আদিল ও রিজভী আপন ভাই-বোন। আদিল পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র এবং রিজভী নবম শ্রেণির ছাত্রী। তারা জামিরজুরি চেয়ারম্যান বাড়ির জসীম উদ্দীনের সন্তান। অন্যদিকে নুরুল আমিন দুর্ঘটনাকবলিত ওই ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি একই এলাকার চান গাজীর বাড়ির মৃত আমানত উল্লাহ’র ছেলে। এই দূর্ঘটনায় কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) নামের এক শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জন চাকমা। তিনি জানান,বাসের চাপায় অটোরিকশাচালক ও দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কোচিংয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ভাই-বোন সহ তিন জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:০৯:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫