মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে এসে গণ ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:০৮:৪৬ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৮৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দিলে বিকাল ৩টার দিকে থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে।

জানা গেছে, ভুক্তভোগী তরুণী সীতাকুণ্ড গার্লস কলেজের শিক্ষার্থী। তিনি শনিবার দুপুরে তার প্রেমিকের সাথে ঘুরতে গুলিয়াখালী সী-বিচ ঘুরতে যায়। পরে বীচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগর পাড়ে যাওয়ার সময় চারজন যুবক ভুক্তভোগী তরুণীর প্রেমিককে মারধর করে ওই তরুণীকে জিম্মি করে উপকূলীয় বনের ভেতরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করলেও ধর্ষকরা পালিয়ে যায়।

ধর্ষণের শিকার শিক্ষার্থী বলেন, আমরা দুজন গুলিয়াখালী সী-বিচে ঘুরতে এসেছি। সাগর পাড়ে নামার সময় আমাকে জিম্মি করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। পরে তারা পালাক্রমে আমাকে ধর্ষণ করে। অনেক আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি।

স্থানীয় বাসিন্দা মো. মুন্না বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মেয়েকে উদ্ধার করি। মেয়েটি খুবই ভয়ের মধ্যে ছিলো। গণধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জানার পর জানাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ধর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহৃিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে এসে গণ ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

আপডেট সময় : ০৭:০৮:৪৬ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫