বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেল সংঘর্ষ নিহত-১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে গ্রামের মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি ইমামতি করতেন।

স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন বলেন, আছরের নামায আদায় শেষে শুনতে পায় জাহাঙ্গীর আলম মারা গেছেন। পরে খোঁজ নিয়ে জেনেছি, বিকেলে জাহাঙ্গীর আলম তার ভাগ্নে সম্রাটকে সঙ্গে করে মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন।

বৃষ্টি হওয়ায় খাদিমপুর মোড়ে রাস্তায় কাদায় পিচ্ছিল হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় ট্রাক-বাস কিংবা অন্য কোন যানবাহনের চাকা তার কপালের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগার আলী  বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেল সংঘর্ষ নিহত-১

আপডেট সময় : ০৮:৪৭:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫