মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ওয়াসার এমডি ও ডিসিসির প্রধান নির্বাহী হাইকোর্টে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় তার ব্যাখ্যা দিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাইকোর্টে এসেছেন।
রোববার সকালে ওয়াসার এমডি তাসকিন আহমেদ ও ডিসিসির প্রধান নির্বাহী খান মো. বেলাল হাইকোর্টে হাজির হন। আজ বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর  সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে গত ৭ মার্চ ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় তার ব্যাখ্যা দিতে তাদের স্বপ্রণোদিত হয়ে তলব করেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়।
রুলে ম্যানহলে পড়ে ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিবাদীদের কর্তব্যকাজে অবহেলার কারণে কেন তাদের দায়ী করা হইবে না তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া মৃত ব্যক্তির পরিবারকে কেন ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

স্থানীয় সরকারসচিব, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলে বিবাদী করা হয়েছে।

আদেশের আগে আদালত বলেন, পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যু’ শীর্ষক প্রতিবেদন আমাদের নজরে এসেছে। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ওয়াসার এমডি ও ডিসিসির প্রধান নির্বাহী হাইকোর্টে !

আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭