বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গায় ডেলিভারি দিতে যাওয়ার সময় ৪২৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ দুজন আটক

চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৪২৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ দুজন আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল বুধবার রাত ১০টার দিকে বদরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুজন হলেন, ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের পুটি মণ্ডলের ছেলে আবুল কালাম (৪৩) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকডিহি গ্রামের আব্দুল মালেকের ছেলে রাসেল (২৫)। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযান সুত্রে জানা যায়, অবৈধভাবে অ্যালকোহল বিক্রির উদ্দেশে সংরক্ষণ করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যার পর থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বদরগঞ্জ এলাকায় ওৎ পেতে থাকেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক সাহারা ইয়াসমিন, উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেলসহ একটি চৌকস দল। পরে আনুমানিক ১০টার দিকে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার অভিমুখে পৃথক দুটি মোটরসাইকেলে বড় দুটি কার্টুন নিয়ে আসতে দেখলে তাদেরকে চ্যালেঞ্জ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে আবুল কালামের মোটরসাইকেলে থাকা কার্টুন থেকে ২২৪ বোতল ও রাসেলের মোটরসাইকেল থেকে ২০৪ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়। পরে তাদের দুজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন বলেন, একজন ডিঙ্গেদহ অপরজন বদরগঞ্জ বাজারে এই অবৈধ অ্যালকোহল ডেলিভারি দিতে যাচ্ছিলেন তারা। আমরা খবর পেয়ে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জব্দকৃত ৪২৮ বোতল অ্যালকোহলের অনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৪ হাজার টাকা। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গায় ডেলিভারি দিতে যাওয়ার সময় ৪২৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ দুজন আটক

আপডেট সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫