বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের মশাল মিছিল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার নেতাকর্মীরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন মিছিলটির নেতৃত্ব দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব রেজাউল বাশার প্লাবন বলেন, কুয়েটে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, তা পূর্বের নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলা করা হয়েছে ।

গত ৫ আগস্টের পর আমরা আর জাহেলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন বলেন, যদি কেউ আবার ছাত্রলীগের মতো ফিরে আসতে চায় বা আমাদের ভাইদের ওপর হামলা চালায়, তবে আমরা তা কখনোই মেনে নেব না। সন্ত্রাসী হামলার মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত বিচারের দাবি করছি। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব এবং প্রতিহত করব।

এ সময় উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ইউশা, মুখ্য সংগঠক মাহাবুব ইসলাম আকাশ, মুখপাত্র মুশফিকুর রহমান, যুগ্ন আহবায়ক সুমন সরদার, সদস্য কাফি, নাহিদ, সৌরভ, নাভিদ, তুহিন, মাসুম, রাব্বি, রাকিব, তৌফিক, মিকাইল, সামিউল প্রমূখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের মশাল মিছিল

আপডেট সময় : ০৭:৩৮:২০ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫