বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নির্যাতনে নিহতের ১২ দিন পর বাংলাদেশীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৩১ বার পড়া হয়েছে
মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্তে বিএসএফ’র নির্যাতনে নিহত ওপারে ভারতে নিহত মো. বারিকুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার বিকাল ৫টার সময় সোনামসজিদ সীমান্তের শুন্যরেখায়  মরদেহ হস্তান্তর হয় বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।
নিহত মো. বারিকুল  দুর্লভপুর ইউপির নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে। গত ৬ ফেব্রুয়ারি তিনি দুর্লভপুর ইউপির ফতেপুরে সীমান্তে গম ক্ষেতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে মরদেহ নিয়ে যায়।
মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসাবে উপস্থিত শিবগঞ্জ থানার এসআই মো. হাসান আলী বলেন, হস্তান্তরের সময় নিহত বারিকুলের বাবা-মা, এক ভাই ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসএফ-বিজিবি ও দুদেশের পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মরদেহটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে তা ফেরত দেওয়া হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে বলেও জানান এসআই হাসান আলী।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, “কীভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভিতরে তাঁর লাশ পাওয়া যায়।”
এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছিল বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নির্যাতনে নিহতের ১২ দিন পর বাংলাদেশীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫