রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

বর্জ্য ব্যবস্থাপনার সমাধান, ফুটপাত দখলমুক্ত হবে :আইভী!

  • আপডেট সময় : ০৩:০৯:৩০ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তিনি জয়ী হলে শহরের বর্জ্য ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান হবে। দখলমুক্ত হবে ফুটপাত।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ড জালকুড়ি এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন আইভী।

প্রচারণার সময় আইভী জানান, নির্বাচিত হলে বর্জ্য ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান হবে। এ বিষয়ে জাপানের সহযোগিতা সংস্থা জাইকার সঙ্গে কথা হয়েছে।

শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি-জাপার ভোটাররা তাকে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন আইভী।

দুপুরে আইভীর পক্ষে  রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জের সাবেক ফুটবলার বাদল রায় ও সংগঠক সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণসংযোগ শুরু করে মিশনপাড়া ও খানপুর হয়ে আবার চাষাঢ়ায় ফিরে আসেন।

ওই সময় তারা নৌকা মার্কায় ভোট চেয়ে জানান, ডা. আইভী সৎ ও যোগ্য লোক। আইভীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

বর্জ্য ব্যবস্থাপনার সমাধান, ফুটপাত দখলমুক্ত হবে :আইভী!

আপডেট সময় : ০৩:০৯:৩০ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬