বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

পঞ্চগড় দেবীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মনু আটক।

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনুকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় পৌরসভার নতুন বন্দর এলাকা থেকে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ।

আটক মঞ্জুরুল ইসলাম মনু দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর এলাকার মকছেদ আলীর ছেলে। মঞ্জুরুল ইসলাম মনু দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সর্বশেষ অনুষ্ঠিত দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পর সারাদেশের ন্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে ভাইস-চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর হামলার ঘটনায় জড়িত থাকায় অপারেশন ‘ডেভিল হান্টের’ মাধ্যমে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম পাড় সড়কে ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় রবিউল ইসলাম ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০০ থেকে ১২০০ লোককে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

পঞ্চগড় দেবীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মনু আটক।

আপডেট সময় : ০৭:৪৭:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫