বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

দর্শনায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ণ, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৩২ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ টিপু সুলতান (৪৬) নামের একজনকে আটক করেছে। মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি ২০২৫) রাত পৌনে ৯টার দিকে দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক টিপু সুলতান রাঙ্গিয়ারপোতা গ্রামের নতুনপাড়ার আফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর ও ইন্সপেক্টর (অপারেশনস্) অনুপ দাসের নেতৃত্বে এসআই মাসুদুুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার রাত পৌনে ৯টার দিকে রাঙ্গিয়ারপোতা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে রাঙ্গিয়ারপোতা গ্রামের আলিম উদ্দিনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে টিপু সুলতান নামের একজনকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৮ কেজি গাঁজা ও ৬ বোতল ফেন্সিডিল।

জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ ৫২ হাজার টাকা। এ ঘটনায় আটক টিপু সুলতানের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

দর্শনায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ণ, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫