বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

৩২ নম্বর থেকে ‘হাড়গোড়’ পাওয়া গেছে, জানালো সিআইডি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২১:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, ঘটনাস্থল থেকে ‘কিছু হাড়গোড়ের’ আলামত সংগ্রহ করা হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট সেখানে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ‘৩২ নম্বর বাড়ির ধ্বংসস্তূপে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা নিশ্চিত হতে সিআইডি আলামত সংগ্রহ করেছে।’

এর আগে, গত বুধবার আওয়ামী লীগের ফেসবুক পেজে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতার মধ্যে। বুধবার রাত আটটার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হয়। ফটক ভেঙে তারা ভবনের ভেতরে প্রবেশ করে এবং লাঠি ও ভারি বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর চালায়।

বাড়িটি ভাঙা শুরুর পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশের নির্মাণাধীন ভবনের বেজমেন্টের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। গুজব ওঠে, সেখানে ‘আয়নাঘর’ রয়েছে। এরপর, ওই জায়গায় কী আছে তা খতিয়ে দেখতে পানি সরানোর দাবি ওঠে। তবে, ফায়ার সার্ভিস রোববার পানি সরিয়ে সেখানে কিছুই পায়নি বলে জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

৩২ নম্বর থেকে ‘হাড়গোড়’ পাওয়া গেছে, জানালো সিআইডি

আপডেট সময় : ০৩:২১:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫