বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

জীবননগর সীমান্তে চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

  • আপডেট সময় : ১০:১৩:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৩৫ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ভারতীয় মদ, ফেন্সিডিল, চশমা ও কারেন্ট জাল উদ্ধার করেছে বিজিবি। রবিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত উথলী বিওপির টহল দল রবিবার সকাল সাড়ে ৬টার সময় মানিকপুর গ্রামের মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ২৫৭ বোতল ফেন্সিডিল ও ২ বোতল মদ উদ্ধার করে।

একইদিন সকাল ১১টার সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত মাধবখালী বিওপির টহল দল মাধবখালী গ্রামের আমবাগানের মধ্য হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করেছে ৯৯ বোতল ভারতীয় মদ। এছাড়া একই ব্যাটালিয়নের অধীনস্ত জীবননগর বিওপির টহল দল শনিবার বেলা ৩টার সময় জীবননগর থানা মোড়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন দুই হাজার ২৩২ পিস ভারতীয় চশমা ও ৭৩ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

জীবননগর সীমান্তে চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

আপডেট সময় : ১০:১৩:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫