বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

এবার ঢাকায় আজহারীর মাহফিল, চলছে বিশাল প্রস্তুতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪৮:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

এবার রাজধানী ঢাকায় জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী তাফসির মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী মাহফিল ময়দানে তিনি প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জানা যায়, এ মাহফিল ঘিরে বিশাল প্রস্তুতি ও আয়োজন করেছে আয়োজকরা। বারুয়াখালী মাহফিল ময়দানে অনুষ্ঠিতব্য ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারীর পাশাপাশি প্রধান অতিথি থাকবেন খন্দকার আবু আশফাক ও সভাপতিত্ব করবেন মো. শাহজাহান শিকদার।

মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিশাল প্যান্ডেলের সামনে শ্রোতাদের জন্য বড় পরিসরে শামিয়ানা টানানো হয়েছে। এছাড়া, অজুখানা নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে, যাতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা সুবিধা পান।

দেশে ফেরার পর এটি আজহারীর সপ্তম মাহফিল। গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মিজানুর রহমান আজহারীর প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তার আগমনের খবরে মানুষের ঢল নামে।

এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে মাহফিলে অংশ নেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী এবং চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেছেন তিনি। ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিতব্য মাহফিলটি তার দেশে ফেরার পর সপ্তম আয়োজন। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি বিশেষ আয়োজন হতে যাচ্ছে, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

এবার ঢাকায় আজহারীর মাহফিল, চলছে বিশাল প্রস্তুতি

আপডেট সময় : ০৫:৪৮:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫