বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

হানিফের কুষ্টিয়ার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো

  • আপডেট সময় : ০৯:০১:১৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৪৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়ার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হানিফের কুষ্টিয়া পিটিআই সড়কের বাড়িতে বুলডোজার নিয়ে এসে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের দিনে হানিফের এই বাড়িটিতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে এসে বাড়ির সামনের গেটসহ বাড়িটির দেওয়াল ভাঙচুর করে। বাঁশের বেড়াতে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়িতে কোনো আসবাবপত্র বা লোকজন ছিল না।

এ সময় উপস্থিত ছাত্র-জনতা জানায়, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কী করে কর্মসূচি ঘোষণা করে? আমরা আওয়ামী লীগের দোসরদের কোনো অস্তিত্ব রাখতে চাই না!

এদিকে হানিফের বাড়ি ভাঙচুরের পরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের কুষ্টিয়া শহরের কদমতলা মোড়ের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় তার বিলাসবহুল সাততলা বাড়ির সামনে মশাল মিছিল করে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

হানিফের কুষ্টিয়ার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো

আপডেট সময় : ০৯:০১:১৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫