সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ক্যান্সার দিবসে ইউসামের সচেতনতা বিষয়ক কাউন্সেলিং সেমিনার

  • আপডেট সময় : ১০:২৪:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৯০ বার পড়া হয়েছে

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম)-এর উদ্যোগে ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক কুমার ও সাবরিনা খান এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইছরাত জাহান চৌধুরী ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোচনা ও কাউন্সেলিং করেন। তারা ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। এছাড়া, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানোর বিষয়েও দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউসাম ২৪-২৫ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি আল মামুন, শিক্ষা ও সেমিনার বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ আসিফ, এবং এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।সার্বিক দিক পরিচালনা করেন মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হোছাইন সবুজ।

সেশনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রাণবন্ত। তারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, কৌতূহলী প্রশ্ন করেন এবং নিজেদের ভাবনা উপস্থাপন করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ক্যান্সার দিবসে ইউসামের সচেতনতা বিষয়ক কাউন্সেলিং সেমিনার

আপডেট সময় : ১০:২৪:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫