বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ, সড়কে উল্টে গেল মাছভর্তি আলমসাধু

  • আপডেট সময় : ০৩:১৭:৫২ অপরাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৪৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার জীবননগরে মাছভর্তি আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় যানবাহনের চালক। সংঘর্ষের পর আলমসাধুর ড্রাম থেকে মাছ সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সোমবার (৩রা ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের উথলী বাসস্ট্যান্ডে আশিকের মোটরসাইকেল গ্যারেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত আলমসাধু চালক মোহাম্মদ আমির হোসেন (৪৭) জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

উথলী বাসস্ট্যান্ড বাজারের কীটনাশক ব্যবসায়ী আতিকুল ইসলাম বলেন, সোমবার সকালে জীবননগরের দিক থেকে ছেড়ে আসা দর্শনা অভিমুখী মাছভর্তি আলমসাধুর সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের চালকই আহত হন। ক্ষতিগ্রস্ত হয় আলমসাধু ও মোটরসাইকেল।
একটি বাইসাইকেলকে ওভারটেক করতে গিয়ে দ্রুত গতির আলমসাধুর সামনে মোটরসাইকেল চলে যাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেল সড়কে পড়ে যাওয়ায় আলমসাধুর চালক ইমার্জেন্সি ব্রেক চাপলে গাড়িটি উল্টে যায়। মোটরসাইকেল চালক গুরুতর আহত না হলেও আলমসাধু চালককে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে মাছগুলো ড্রামে ভরে দুর্ঘটনা কবলিত আলমসাধুটি চালানোর উপযোগী করে অন্য চালক গাড়িটি গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যায়।
উল্লেখ্য, মাছবহনকারী আলমসাধুর চালকরা সড়কে অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করেন। যার কারণে প্রায়ই দুু্র্ঘটনা ঘটে। সড়কে চলাচলকারী সকল যানবাহন চালকদের গতি নিয়ন্ত্রণে রেখে সতর্কতার সাথে গাড়ি চালানো উচিত। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের উচিত বাড়তি সতর্কতা অবলম্বন করা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ, সড়কে উল্টে গেল মাছভর্তি আলমসাধু

আপডেট সময় : ০৩:১৭:৫২ অপরাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫