মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

পরীক্ষা না দিয়ে পাস নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী, তদন্তে কমিটি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৪:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
  • ৮৭৪ বার পড়া হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশীর পরীক্ষায় অংশগ্রহণ না করেও পাস করার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগ উঠেছে, ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ না করেই পাস করেছেন। গত ডিসেম্বরে এই পরীক্ষা হয়। ঐশী বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তবে, গত ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তানজিউল ইসলাম জীবন এবং সদস্য হিসেবে গণিত বিভাগের শিক্ষক মো. হান্নান মিয়া ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া জানিয়েছেন, কোর্স শিক্ষকদের দেওয়া ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। তবে এই ঘটনায় অভিযুক্ত কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিন কোনো মন্তব্য করতে রাজি হননি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

পরীক্ষা না দিয়ে পাস নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী, তদন্তে কমিটি

আপডেট সময় : ০৭:০৪:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫