মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • ৭৯৮ বার পড়া হয়েছে

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা প্রত্যর্পণের জন্য চিঠি দিয়েছি, চিঠির পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণের চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। এরপর আমরা বিশ্বসমাজে কী পদক্ষেপ নেব, তা ঠিক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন আইন উপদেষ্টা।

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের আগে নির্বাচন হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, নির্বাচনের সঙ্গে বিচারের কোনো রকমের বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচার বিচারের গতিতে চলবে। নির্বাচনের গতি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পূর্ণ গতিতে বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা সন্তুষ্ট। তবে আমাদের এও পরিকল্পনা আছে, দরকার পড়লে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় শাখা গঠন করবো। উচ্চ আদালতের বিচারক নিয়োগ হয়ে গেলে আমরা কাজটা করে ফেলবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে

আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫