বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদ; বিতরণ করা হবে হাজার পিস কোরআন 

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৫:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • ৮২৯ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর প্রতিবাদে ‘কুরআন অবমাননার ভয়াবহ শাস্তি’ শীর্ষক সেমিনার ও ১ হাজার পিস কুরআন বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হবে।
কোরআন বিতরণ অনুষ্ঠান ও সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মো. মুনির উদ্দিন আহমদ, অনুবাদক, আল কুরআন (লন্ডন একাডেমি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য মো. মশিউর রহমান বলেন, মহাগ্ৰন্থ আল কুরআন পৃথিবীর সকল মুসলমানের প্রাণের স্পন্দন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কুরআন পোড়ানোর ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। রাবিতে কুরআন পোড়ানোর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সবার মাঝে কুরআনের সুমহান বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সহস্রাধিক কুরআনুল কারীম বিতরণের এই আয়োজন করেছে। আমরা অস্থিতিশীল পরিস্থিতির পরিবর্তে শান্তিপূর্ণভাবে কুরআন বিতরণের মাধ্যমে কুরআনের সুমহান বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর চক্রান্তকারিদের বলতে চাই, কুরআনের বিরুদ্ধে লেগে সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চক্রান্ত সফল হবেনা। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত কুরআন পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদ; বিতরণ করা হবে হাজার পিস কোরআন 

আপডেট সময় : ০২:৪৫:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫