বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৩:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

আরফান আলী (শেরপুর জেলা প্রতিনিধি) :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শেরপুরে বিএনপি ও অঙ্গ দলের পক্ষ থেকে মিছিল ও সমাবেশ করা হয়েছে।

১৫ জানুয়ারী (বুধবার) বিকেলে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল এমপির আহ্বানে সদর উপজেলা বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ দলের নেতাকর্মীরা পৌর পার্ক জড়ো হয়ে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে থানামোড়ে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা স্লোগান দেয়া হয়।

থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এম কে মুরাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগনের চাহিদা মেটাতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। ৩১দফার মধ্যে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। গনতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলা আছে। বক্তারা আরো বলেন, দেশের সমস্যা সমাধান নির্বাচিত জনগণের সরকারই করতে পারবে। কাজেই যতদ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দেয়া হউক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল

আপডেট সময় : ০৬:৪৩:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫