মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গায় সংবাদকর্মী সাইফুলের উপর হামলার চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৪:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
  • ৮০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় এস এম সাইফুল ইসলাম নামের এক সংবাদকর্মীর উপর হামলার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে দর্শনা থানায় একটি জিডি করেছেন।

গত শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে নিজ বাড়ির সামনে হামলার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

এ ঘটনার পর দিন গতকাল রবিবার (১২ জানুয়ারী) দুপুরে এ ব্যাপারে দর্শনা থানায় জিডি করেন তিনি। এস এম সাইফুল ইসলাম জনপ্রিয় অনলাইন পোর্টাল ফেস দ্যা পিপল এ স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত।

রোববার রাতে দর্শনা থানার ডিউটিরত অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইমরান সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম নামে একজন সংবাদকর্মী জিডি করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

জিডিতে গণমাধ্যমকর্মী এস এম সাইফুল ইসলাম উল্লেখ করেন, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরে সংবাদ সংগ্রহ ও ব্যক্তিগত প্রোগ্রাম শেষে প্রাইভেটকারযোগে বাসায় ফেরেন তিনি। বাসায় প্রবেশের আগ মুহুর্তে হঠাৎ অজ্ঞাত ৬/৭ জন ব্যক্তি দু-পাশ থেকে রাস্তায় ওঠেন। এর মধ্য থেকে দু’জন হাতে রড, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করার উদ্দেশ্যে তেড়ে আসলে তিনি দ্রুত বাসায় প্রবেশ করেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, এস এম সাইফুল ইসলাম একজন পেশাদার গণমাধ্যমকর্মী। তাঁর করা সংবাদ অথবা অনুসন্ধানী প্রতিবেদনে দুর্বৃত্তরা নানানভাবে জড়িত বা অভিযুক্ত থাকতে পারে। সেই জের ধরে তাঁর ওপর হামলার পরিকল্পনা হতে পারে।

জিডিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে অভিযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তাও চেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গায় সংবাদকর্মী সাইফুলের উপর হামলার চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আপডেট সময় : ০৭:৫৪:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫