বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ২ আসামী গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৩:১০ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • ৮৪৯ বার পড়া হয়েছে
মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাবল মার্ডার ঘটনার অন্যতম ২ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (১২ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রদাণ করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।
এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ডিসেম্বর মাসে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারের গরুর হাট মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে তামিমসহ কয়েকজন কিশোরের মধ্যে নাচানাচি বিষয়ে বাকবিতন্ডা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামী শাহীন তার পকেটে থাকা আপেল কাটা একটি ছুরি দিয়ে অন্ধকারে এলোপাথাড়ি আঘাত করতে থাকলে ঘটনাস্থলেই মাসুদ ও রায়হান নামে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়।
পরে নিহতদের পরিবার মামলা দায়ের করলে চলতি মাসের ১০ তারিখ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দের নেতৃত্বে এসআই মো. ফয়সাল হাসানের একটি চৌকষ টিম ঢাকা জেলার সাভার থেকে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহার নামীয় ১ নম্বর আসামী জেলার নাচোল উপজেলার বাহির মল্লিকপুর এলাকার তোফজুল হকের ছেলে শাহীন রেজা (২২) এবং মামলার ৭ নং আসামী একই উপজেলা ও এলাকার আতাউর রহমানের ছেলে সামাদ আলী (৩০) কে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সুপার আরো জানান, আসামীদের গ্রেফতারের পর আসামী শাহীনের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশে ময়লার স্তুপ থেকে এলাকাবাসীর উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত আপেল কাটা চাকুটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, এই মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হলেও আসামী শাহীনের নামে পূর্বে কোন মামলা নেই। আর এই মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ২ আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৩:১০ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫