বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

থানায় ঢুকে আসামি ছিনতাই

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫২:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • ৮০৭ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আটক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে নিয়ে এলে থানায় জড়ো হন দুই-তিন শতাধিক বিএনপি নেতাকর্মী।

এ সময় থানার ভেতরে ঢুকে পড়েন তারা। পুলিশের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে তরিকুলকে টেনেহিঁচড়ে নিয়ে যান বিএনপি নেতাকর্মীরা।

সেখানে উপজেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান আসামি ছিনতাইয়ের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কথাবার্তা চলছে, উপজেলা যুবদলের সভাপতির পক্ষ হতে আসামিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।’

সর্বশেষ খবর অনুযায়ী, ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

থানায় ঢুকে আসামি ছিনতাই

আপডেট সময় : ১০:৫২:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫