সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শীতে কোন তিন রোগে কাবু শিশুরা?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ণ, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

চলছে শীতকাল। আজ শনিবার (৪ জানুয়ারি) পৌষ মাসের ২০ তারিখ। ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে তিন দিন ধরে ভর্তি রুমি। কমছে না জ্বর, সঙ্গে সর্দি-কাশিও। এই তিন রোগ নিয়ে গত বুধবার রুমিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে তার বাবা। তাঁর মতো একই সমস্যা নিয়ে ভর্তি  আছে আরো অনেক শিশু।

অভিভাবকেরা জানান, প্রথমে ঠাণ্ডা পরে জ্বর, ওষুধ খেয়ে জ্বর কমলেও কোনোভাবেই কমছে না কাশি। তীব্র কাশির কারণে অবশেষে শিশুকে ভর্তি করান হাসপাতালে।

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল হাসপাতালের চিত্র ছিল এমনই। সেখানে শিশুদের পাশাপাশি ঠাণ্ডাজনিত অন্যান্য রোগীরাও ভর্তি আছেন। শিশুদের মধ্যে সবচেয়ে জ্বর, সর্দি-কাশি, ত্বকের সমস্যা ও ডায়রিয়ার রোগে আক্রান্তের সংখ্যা বেশি।

# জ্বর ও সর্দি-কাশি-  ৩৭.০৫%

# ত্বকের সমস্যা -২৫%

# ডায়রিয়া- ১১ %

চিকিৎসকরা জানান, এই শীতে প্রতিদিন বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী। তাদের মধ্যে বেশিরভাগ ব্রংকিওলাইটিস রোগে আক্রান্ত। এ ছাড়া অ্যাজমা, নিউমোনিয়া, চর্ম, চুলকানি, খোস-পাঁচড়া ও ডায়রিয়ার রোগীর সংখ্যাও বেশি বলে জানান তারা।

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞদের পরামর্শ  হলো, ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য বুকের দুধ খাওয়ানো খুব জরুরি, শুধু বুকের দুধ পানে স্বাস্থ্যঝুঁকি অনেকটা কমে যায়। সময়মতো টিকাগুলো দিতে হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দুর্বল শিশু, যাদের নিউমোনিয়া বারবার হয় বা হওয়ার আশঙ্কা আছে, তাদের জন্য সরকারি টিকার পাশাপাশি প্রতিবছর ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে পারলে নিউমোনিয়ার ঝুঁকি কমে আসবে বরে জানান তারা।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শীতে কোন তিন রোগে কাবু শিশুরা?

আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ণ, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫