বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

২ মাস না পেরোতেই শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি স্থগিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৬:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
  • ৭৭২ বার পড়া হয়েছে

আরফান আলী, শেরপুর:

দুই মাস না পেরোতেই শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। একইসাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়। এরপর রাতে বিএনপির অফিসিয়াল পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, ২ মাস আগে ৪ নভেম্বর (সোমবার) ২০২৪ইং বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত ওই কমিটিতে আহবায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে। ২ জানুয়ারির ঘোষণা অনুযায়ী এ কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।

এদিকে শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি স্থগিত ঘোষণার পর মধ্য রাতে আনন্দ মিছিল করেছেন জেলার বিভিন্ন উপজেলার বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

২ মাস না পেরোতেই শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি স্থগিত

আপডেট সময় : ০৭:১৬:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫