সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আতশবাজি ফোটাতে গিয়ে দুই শিশু দগ্ধ, রাজধানীর ২ স্থানে অগ্নিকাণ্ড

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
  • ৮৫৭ বার পড়া হয়েছে

রাজধানীতে ২০২৫ সালের প্রথম প্রহরে আতশবাজি ও পটকা ফোটাতে গিয়ে দগ্ধ হয়েছে দুই শিশু। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতের এই ঘটনায়, ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নববর্ষ উদযাপনকালে দুই শিশু আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে একটি আট বছরের শিশু ১৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে ভর্তি করা হয়েছে। অন্য শিশুটি সামান্য দগ্ধ হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

এছাড়া, আতশবাজির কারণে রাজধানীর মিরপুর, ধানমন্ডি ল্যাবএইডের পেছনে, মিরপুরের ডাস্টবিনে এবং ধানমন্ডির একটি দোকানে আগুনের ঘটনা ঘটে। তবে, ফায়ার সার্ভিসের তৎপরতায় এসব আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয় এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

আতশবাজি ফোটাতে গিয়ে দুই শিশু দগ্ধ, রাজধানীর ২ স্থানে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১ জানুয়ারি ২০২৫