সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদাতে শীতার্ত গরীব ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি: আল মাহমুদ দোলন

পঞ্চগড়ের বোদা পৌরসভা এবং সদর ইউনিয়নের অর্ধশতাধিক অসহায় শীতার্ত গরীব ও দুঃস্থ এসব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৩০ডিসেম্বর) বিকেলে বোদা উপজেলা পরিষদ চত্বরে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির।

শীতবস্ত্র বিতরন কালে নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক সহযোগীতায় উপজেলা পরিষদের উদ্যোগে সমাজের ছিন্নমূল ও দুঃস্থ অসহায় মানুষের পাশে কাজ করছে প্রশাসন। তারই অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের দেওয়া তালিকা অনুযায়ী বোদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত গরীব মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হলো। এসময় অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বৃত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।

এসময় বোদা উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের দেওয়া তালিকা অনুযায়ী বোদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অর্ধশতাধিক অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

৪নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা কছিরন বেগম বলেন, ছেলে মেয়েরা কেউ দেখেনা, প্রচন্ড শীত, কাজ কামও করতে পারিনা। খুব কষ্টে দিন কাটছে। কম্বল পেয়ে অনেকটাই উপকার হলো।

মাঝগ্রামের বাসিন্দা বৃদ্ধ হবিবর জানান, শীতে কষ্টে আছি। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করি। অল্প কাপড়ে শীত যায়না। এর আগে কোন সহযোগিতা পাইনি, আজ এ কম্বল পেয়ে অনেক উপকার হলো, আমি অনেক খুশি।

উল্লেখ্য হিমালয়ের কোল ঘেষা দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে ওপর দিয়ে গত কয়েকদিন ধরেই বয়ে চলেছে মৃদু শৈতপ্রবাহ। এতে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ছিন্নমূল সহ নিম্ন আয়ের শ্রমজীবি মানুষের জনজীবন। ঠিক মত আয় রোজগার করতে পারছেন না তারা। রয়েছে তীব্র শীতে শীতবস্ত্রের অভাবও।

আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

পঞ্চগড়ের বোদাতে শীতার্ত গরীব ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন

আপডেট সময় : ০৯:২২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪