সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কচুয়ায় চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৮২১ বার পড়া হয়েছে

মো: মাসুদ রানা(কচুয়া)

চাঁদপুরের কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামে দুটি বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার রাতে সেঙ্গুয়া গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃত চোর সোহেল হোসেন একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। আটককৃত সোহেলকে সোমবার কচুয়া থানা পুলিশ চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা করেছেন।
প্রত্যক্ষদর্শী নুরু উদ্দিন ও আব্দুর রহমান জানান, রবিবার রাতে সোহেল হোসেন একই গ্রামের পাটোয়ারী বাড়ির আলামিন পাটোয়ারীর ঘরে চুরির চেষ্টা করে। চেষ্টায় ব্যর্থ হলে পরবর্তীতে মুন্সী বাড়ির রশিদ মুন্সীর ঘরে চুরি করে। পালানোর সময় তাকে আমরা হাতে নাতে আটক করি। কিন্তু সে আমাদের চুরি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সে এলাকায় বিগত দিনে কয়েক বার চুরি করেছে, আমরা তার শাস্তির দাবি জানাই।

ভূক্তভোগী মিনোয়ারা বেগম ও মর্জিনা বেগম জানান, আমাদের ঘরে রাতে কেউ ছিল না, এই সুযোগে রাতের আধারে ঘরে প্রবেশ করে নগদ ১৩ হাজার টাকা,রূপার নুপুর,লাইট সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেলে পালানোর সময় সে আটক হয়। আমরা তার বিচার চাই।

ইউপি সদস্য গাজী রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে শুনেছি আটককৃত চোরের সাথে আরো ২জন ছিল, তারা পালিয়ে গেছে। আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আটককৃত চোরের শাস্তির দাবি জানাই।

কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, চুরি করে পালনের সময় স্থানীয় জনতা সোহেল নামের এক চোরকে আটক করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

কচুয়ায় চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর

আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪