সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, “খুনিরা বলছে খেলা হবে”

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২১:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে

আব্দুল বাসেদ (নোয়াখালী)

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল নেতা ইউনুস আলী এরশাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার, স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একই সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভিকটিমে ছোট ভাই সামছু উদ্দিন বলেন, এখনো খুনিদের অনেকে বাহিরে ঘুরাফিরা করছে। আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আজ প্রিজনভ্যানে করে কোর্টে আসার সময় আমাদের হুমকি দিয়ে বলছে, খেলা হবে। আমরা প্রশাসনের কাছে এসব খুনিদের দ্রুত বিচার দাবি করছি।

এসময় আরো বক্তব্য রাখেন, নিহত ইউনুস আলী এরশাদের বাবা রইছুল হক, বোন রুমি আক্তার, স্ত্রী খাদিজা আক্তার, চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদিন, যুবদল সভাপতি আলমগীর, ছাত্রদল সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে স্থানীয় যুবদল নেতা ইউনুস আলী এরশাদকে খাল দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরিবারের দাবি খুনিরা নিজাম বাহিনীর সদস্য ও স্থানীয় মুছাপুর, চরফকিরা ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। নিহত এরশাদ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, “খুনিরা বলছে খেলা হবে”

আপডেট সময় : ০৭:২১:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪