সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পাহাড় কাটায় দেড় লাখ টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৩:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৮০১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাহাড় কাটার অভিযোগে বিষ্ণু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলার ০২নং সদর বোয়ালখালী ইউনিয়নের ০৮ ওয়ার্ডের সুধীর মেম্বার পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।

ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি পাহাড় কাটার অভিযোগ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।’ তিনি বলেন, ‘রাতের অন্ধকারে পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।অনুমোদনহীন ভাবে কোথাও পাহাড় কাটা সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

পাহাড় কাটায় দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৪৩:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪