সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে ওয়াজ করতে যাওয়ার পথে বাস- মোটরসাইকেল সংঘর্ষে ইমামের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪২:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৭৯৩ বার পড়া হয়েছে

আরফান আলী (শেরপুর প্রতিনিধি)

শেরপুরের নকলা উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে উসমান গণি (৩৭) নামে এক মসজিদের খতিব ও ইমামের মৃত্যু হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার রাত সোয়া ৭টার দিকে নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় মোড়ে ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত উসমান গণি নকলা পৌরসভার গ্রীণ রোডের দড়িপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে এবং ২ ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি নকলা পৌরসভার বাদাগৈড় তাকওয়া মসজিদের ইমাম ও খতিব এবং পারফেক্ট পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। এর আগে ফরহাদ ক্যাডেট একাডেমী নকলা শাখায় ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা উসমান গণি মোটরসাইকেল যোগে ফুলপুরের মিচকিপাড়া এলাকায় এক ধর্মীয় সভায় ওয়াজ করার উদ্দেশ্যে যাওয়ার পথে, শেরপুর থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার মুখী যাত্রীবাহী বাসের (শামীম এন্টারপ্রাইজের স্লিপ) চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা উসমান গণি তার মোটরসাইকেলসহ বাসের নিচে চলে যাওয়ায় স্থানীয়দের উদ্ধার করা সম্ভব হয়নি। তাই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে তার মরদেহ ও মোটরসইকেলটি উদ্ধার করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পুলিশের হেফাজতে নেওয়া সম্ভব হলেও, চালক কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে বলেও তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

শেরপুরে ওয়াজ করতে যাওয়ার পথে বাস- মোটরসাইকেল সংঘর্ষে ইমামের মৃত্যু

আপডেট সময় : ১১:৪২:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪