মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১১:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে
আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি:
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের দিন গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ছম আলী (৬৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
বুধবার রাতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ছম আলীকে গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের টিম। তিনি শেরপুর জেলার সদর উপজেলার বড়ইতলা এলাকার শরবেশ আলীর ছেলে।
র‌্যাব সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে স্থাপনার ক্ষয়ক্ষতি করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছম আলীকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ছম আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

শেরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:১১:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪