মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাইয়ে আলাদা আলাদা জায়গা থেকে  দুটি মরদেহ উদ্ধার। 

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩০:১৮ অপরাহ্ণ, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।  জয়পুরহাটের কালাই উপজেলায় আলাদা আলাদা জায়গা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে, রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম  পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পার থেকে রজব আলী (৬০) ও দুপুরে একই উপজেলার হাতিয়র গ্রাম থেকে মেহেদী হাসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত রজ্জব আলী মাত্রাই ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত-জব্বার আলীর ছেলে। তিনি বলিগ্ৰাম গ্রামের জনৈক সাখাওয়াত হোসেন নামের একজন ব্যক্তির পুকুরে পাহারাদার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর মেহেদী হাসান কালাই উপজেলার হাতিয়র গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রজ্জব আলী দিনের বেলায় একটি ভ্যানগাড়ি চালাতেন এবং রাতে বলিগ্ৰাম এলাকার একটি পুকুরে পাহারাদারের কাজ করতেন। স্থানীয় লোকজন সকালে কৃষি কাজ করতে বলিগ্ৰাম মাঠে গিয়ে রজ্জব আলীর মরদেহ দেখতে পান। এরপর তারা বিষয়টি কালাই থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে কালাই উপজেলার হাতিয়র গ্রামে দুপুর ১টার দিকে মেহেদির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কালাই থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন বলেন, রোববার সকালে ও দুপুরে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। উভয় ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। উভয় ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

জয়পুরহাটের কালাইয়ে আলাদা আলাদা জায়গা থেকে  দুটি মরদেহ উদ্ধার। 

আপডেট সময় : ১০:৩০:১৮ অপরাহ্ণ, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪