মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে এক কোটি ৩৪ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ১৯৪.৩২ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

সোমবার দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন চোরাকারবারি গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে এরকম সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত গয়েশপুর বিওপির একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ৬৭/১-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের আশকর মণ্ডলের আমবাগানের মধ্যে অবস্থান করে।

সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে একজন চোরাকারবারি বাইসাইকেলযোগে আমবাগানের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারি বাইসাইকেল ফেলে দৌড়ে বাগানের মধ্যে দিয়ে সীমান্তের শূন্য লাইনের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় সর্বমোট ৪টি স্বর্ণের ফ্লাটবার এবং ১টি বাইসাইকেল উদ্ধারপূর্বক তা জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৯৪.৩২ গ্রাম।

জব্দকৃত স্বর্ণের বার এবং বাইসাইকেলের সর্বমোট সিজার মূল্য এক কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৬২৮ টাকা।

শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বার পাচারের জন্য অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে এক কোটি ৩৪ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

আপডেট সময় : ০৯:০৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪