মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে ইট ভাটায় অভিযান, ৪ লাখ জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৪:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে

সৈয়দ মেহেদি হাসান:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে মেসার্স আকবর নগর ন্যাশনাল ব্রিক ম্যানুফ্যাকচারিং নামের এক ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বালুচর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের স্পেশাল বিচারক ও মুন্সীগঞ্জ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

এ সময় মেসার্স আকবর নগর ন্যাশনাল ব্রিক ম্যানুফ্যাকচারিং নামক ইটভাটায় ইট প্রস্তুতের লাইসেন্স না থাকায় এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে ইট ভাটার মালিক মো. শামসুদ্দিন কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৪ ও ১৮ ধারা মতে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইট ভাটার মালিককে সঠিক নিয়মে ইটভাটা পরিচালনা ও ইট প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন অপর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সানোয়ার হোসেন।

অভিযানে সহযোগিতা করেন সিরাজদিখান থানা পুলিশের একটি দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

সিরাজদিখানে ইট ভাটায় অভিযান, ৪ লাখ জরিমানা

আপডেট সময় : ০৮:২৪:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪