মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ৮৭৪ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি: আল মাহমুদ দোলন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি পুরাতন অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে পাথর উত্তোলনকালে ভারতীয় সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলারের কাছ থেকে এটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নদী মহানন্দায় পাথর উত্তোলনরত শ্রমিকদের জালে অস্ত্রটি ধরা পড়ে। এর পর বিজিবির গোয়ালগছ ক্যাম্পের টহলরত সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, আমরা একটি পুরাতন অস্ত্র ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছি। অস্ত্রটির লোহার অংশে মরিচা পড়েছে, ফলে এর কোনো লেখা স্পষ্টভাবে পড়া যাচ্ছে না। অস্ত্রটি কোন সময়ের তা নিশ্চিত করা যাচ্ছে না। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪