বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

শেরপুরে গারো পাহাড় সীমান্তে ভারতীয় মদসহ এক কারবারি আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩০:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৮৪৫ বার পড়া হয়েছে

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি :

সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) উপজেলার গারো পাহাড়ের দুধনই তালতলা এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি খোরশেদ আলম ঝিনাইগাতী উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে গারো পাহাড়ের দুধনই তালতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা হবে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আল আমিন মাদকসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

শেরপুরে গারো পাহাড় সীমান্তে ভারতীয় মদসহ এক কারবারি আটক

আপডেট সময় : ০৮:৩০:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪