মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রিপু গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৮৪৩ বার পড়া হয়েছে

বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ এর একটি বিশেষ দল।

র‍্যাবের সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তবে র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

র‍্যাব-১৪ এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে গ্রেপ্তারের পর নেত্রকোনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। এরপর তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রিপু। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। পরে বগুড়া-৬ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রিপু গ্রেফতার

আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪