মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৭৭৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের সেনপাড়া সীমান্তে ওয়াসিম (১৫) নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তাকে ফেরাতের জন্য কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার বিকেলে সেনপাড়া এলাকার রেজাউল করীমের ছেলে ওয়াসিম নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা গণমাধ্যমকে জানান, বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়ার কিশোরকে ফেরত পেতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪