মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ আটক ৩ জনের জেল-জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ণ, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৮২১ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন(চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজ। বুধবার (১৮ই ডিসেম্বর ২০২৪) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানসূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপপরিদর্শক সাহারা ইয়াসমিন বিভাগীয় স্টাফসহ সদর উপজেলার কেদারগঞ্জ মালোপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় দুই পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ একই এলাকার মৃত অভি সেখের ছেলে রফিক সেখকে (৬০) আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সকাল ১১টার সময় একই টিম তালতলা পশুহাট পাড়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে সায়েদ হোসেনকে (৩৫) আটক করে। এছাড়া দুপুর ১২টার সময় তালতলা হকপাড়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ একই এলাকার মৃত খোকনের ছেলে অপুকে (৩৫) আটক করা হয়। তাদের দুজনকেই মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে চুয়াডাঙ্গা জেলা করাগারে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ আটক ৩ জনের জেল-জরিমানা

আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ণ, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪