মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার পানিতে ডুবে শিশু মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩১:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের ডিহি-কৃষ্ণপুর গাবতলাপাড়ার আলিফ (৩) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের মোহাম্মদ হাসানের ছোট ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শিশু আলিফের মা রুপালী খাতুন বাড়ির মধ্যে গরুর গা ধোয়াচ্ছিলেন। এ সময় শিশু আলিফ তার মায়ের কাছে ছুটে আসে। ওই সময় রুপালী খাতুন গায়ে পানি পড়বে বলে আলিফকে ঘরে যেতে বলেন।

এরপর সে খেলতে খেলতে মেইন গেট পার হয়ে বাড়ির সামনে পুকুরের পাড়ে চলে যায়। একপর্যায়ে পুকুরের পাড়ে ঢালু থাকায় সে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। প্রায় আধাঘন্টা পর আলিফকে বাড়ির ভেতর না পেয়ে মা রুপালী খাতুন বাড়ির বাইরে খুঁজতে থাকেন।

খুঁজতে খুঁজতে তার পায়ে একটি স্যান্ডেল পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখেন। এরপর আরেকটি স্যান্ডেল পুকুরের পাড়ে ভাসতে দেখেন। ওই সময় রূপালী খাতুন চিৎকার দিয়ে পুকুরে নেমে আলিফকে খোঁজার এক পর্যায়ে তার মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় তুলে আনেন। সাথে সাথে পরিবারের অন্য সদস্যরা ডিহি-কৃষ্ণপুর বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিলে আলিফ মারা গেছেন বলে তিনি জানান।

বেলা ২টার দিকে পরিবারের সদস্যরা তাকে আবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন আলিফকে পরীক্ষা-নীরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আলিফের ফুপ্পা একই গ্রামের কালাম জানান, আলিফের পিতা মোহাম্মদ হাসান আনসার ভিপিতে চাকরি করেন। বর্তমানে তিনি বাগেরহাটে কর্মরত। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। বড় ছেলে রোহানের বয়স ৭ বছর। আর ছোট ছেলে আলিফের বয়স ৩ বছর।

নেহালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) জিল্লুর রহমান জুলমত জানান, পানিতে পড়ে আলিফ নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে বলে শুনেছি। তাদের বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে সে মারা গেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, বেলা ২টার দিকে আলিফ নামের ওই শিশুকে হাসপাতালে তার পরিবারের সদস্যরা নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। আসলে হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

চুয়াডাঙ্গার পানিতে ডুবে শিশু মৃত্যু

আপডেট সময় : ০৬:৩১:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪