মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪১:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৮৩ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।

আজ সোমবার(১৬ ডিসেম্বর) সকাল  ৮টা ২০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

প্রথমে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী। এরপর বাহিনীর পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম  শ্রদ্ধা জানান। একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে।

দীর্ঘ ৯ মাসের যুদ্ধের অবসান ঘটিয়ে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূচিত হয় মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। এর মধ্য দিয়ে এলো হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই আজ আমরা বিশ্বের মানচিত্রে পেয়েছি একটি স্বাধীন দেশের পতাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

আপডেট সময় : ১০:৪১:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪