মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘শেখ হাসিনা আবার আসবে’, অপারেটর আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৭:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৭৬ বার পড়া হয়েছে

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে আপত্তিকর লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খুলনা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ছাত্র-জনতা জানান, শনিবার সন্ধ্যার দিকে খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়।

এটি দেখার পরেই স্থানীয় ছাত্র-জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ মো. আসলাম হোসেন ওরফে সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এসময় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাজেদুল ইসলাম বাপ্পি, মো. নাজমুল হোসেন ইমরান, সুমাইয়া বান্না ও রুমি রহমানসহ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ঘটনা ছড়িয়ে পড়লে মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেলস্টেশন ঘেরাও করেছি। যে এই কাজটি করেছে তাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা ম্যাসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রলিংয়ে বাজে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। জানতে পারি আসলাম হোসেন ওরফে সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে, স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃতপক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘শেখ হাসিনা আবার আসবে’, অপারেটর আটক

আপডেট সময় : ১০:০৭:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪