মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গণসংযোগ ও মহড়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৭:১৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৬৫ বার পড়া হয়েছে

সিরাজদিখান ‘মুন্সীগঞ্জ’ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান ঢাকা-মাওয়া রোড সংলগ্ন নিমতলা বাজারে অগ্নিকাণ্ডের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস। ১৫ ডিসেম্বর ২০২৪ সকাল ৯ ঘটিকায় সিরাজদিখানের নিমতলা বাজারে গণসংযোগ ও মহড়া কার্যক্রম শুরু করা হয়। শীতকালে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে।

অগ্নিপ্রতিরোধের অংশ হিসেবে সচেতনতা বাড়াতে এ গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ ইন্সপেক্টর আরিফ আনোয়ার ও অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আরিফ আনোয়ার ও অন্য কর্মকর্তা-কর্মচারীগণ নিমতলা বাজারে উপস্থিত হয়ে বাজারের সকল ব্যাবসায়ী ও আমজনতাদের একত্র করে অগ্নিকাণ্ডে করণীয় ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসলে কিভাবে সহযোগিতা করতে হবে সে সম্পর্কে তাদেরকে মহড়া ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

কোন রকম দুর্ঘটনার সম্মুখীন হলে সিরাজদিখান ফায়ার সার্ভিসের নাম্বার ও ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার যেন মুহূর্তে ফোন দিতে পারে সে বিষয়ে সবাইকে অবগত করেছেন।

গণসংযোগ বিষয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ, ইন্সপেক্টর আরিফ আনোয়ার বলেন, গণসংযোগ কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে করা হলেও শুধুমাত্র শীতকালকে সামনে রেখে আমরা ব্যাপকভাবে এই গণসংযোগ কার্যক্রমটি পরিচালনা করছি। যাতে করে মানুষের মাঝে অগ্নিদুর্ঘটনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গণসংযোগ ও মহড়া

আপডেট সময় : ০৮:৪৭:১৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪