মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পালাতে গিয়ে আসামির মৃত্যু, অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪০:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে লাফিয়ে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে রফিকুল ইসলাম দুদু (৪৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডিপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা থানা পুলিশের তিন সদস্যকে একটি দোকানে আটকে রাখেন।

নিহত রফিকুল ইসলাম দুদু চণ্ডিপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মণ্ডলের ছেলে। তিনি ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে রফিকুল ইসলাম দুদুকে ধরতে আসে থানা পুলিশ। এ সময় পুলিশের মোটরসাইকেল থেকে পালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে রফিকুল ইসলাম দুদুর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে এলাকাবাসী কয়েকজন পুলিশ সদস্যকে আটক করে রাখেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, পুলিশ দুদুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সে যেতে চাননি। এ জন্য পুলিশ তাকে মারধর করে মেরে ফেলেছে। এ হত্যার দায় পুলিশের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, দুদুকে রাত ৭টা ৩৮মিনিটে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘পালাতে গিয়ে আসামির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানা পুলিশের তিনজন সদস্যকে স্থানীয় লোকজন আটকে রেখেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানতে পারবো।’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা গেছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

পালাতে গিয়ে আসামির মৃত্যু, অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার

আপডেট সময় : ০৯:৪০:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪