বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

২৮ লাখ টাকাসহ ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণের অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে লাহিড়ী মোহনপুর যাওয়ার সময় ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণসহ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া পৌর এলাকায় সরকারি আকবর আলী কলেজ এলাকা থেকে মাইক্রোবাসে ওই দুজনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

অপহৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। দু’জনই ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী ছিলেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরাজ ও মামুন একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন। তারা সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে এসে অপহরণকারীরা মোটরসাইকেলটি আটকে দেয়। এ সময় তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারী

ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু জানান, মামুন ও মিরাজ দুইজন মোটরসাইকেল যোগে ২৮ লাখ টাকাসহ উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন।

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর আরটিভি নিউজকে জানান, ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণের বিষয়টি জেনে আমরা দুই কর্মচারী ও টাকা উদ্ধারে অভিযান চালাই। অভিযানে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে নিয়ামতপুর সড়কের পাশ থেকে ওই দুই কর্মচারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলছেন, অপহরণকারীরা ২৮ লাখ টাকা নিয়ে তাদের মহাসড়কের পাশে ফেলে গেছেন।

তিনি আরও জানান, পুলিশ তদন্ত ও অভিযান শুরু করেছে। দ্রুত অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

২৮ লাখ টাকাসহ ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণের অভিযোগ

আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪